ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

পাবনায় অটোভ্যান চালক কিশোর সাকিবুল হত্যায় যুবক আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ফরিদপুরে অটোভ্যান চালক কিশোর সাকিবুল (১৩) হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ইমন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার দীঘুলিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ইমন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কালিয়াকৈর আকন্দপাড়া গ্রামের শাহ আলমের ছেলে এবং বর্তমানে তিনি ফরিদপুর উপজেলার দীঘুলিয়া গ্রামে বসবাস করছিলেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, গত রোববার দুপুর আড়াইটার দিকে যাত্রীবেশে ইমন কিশোর সাকিবের অটোভ্যানে ওঠে। এরপর উপজেলার ডেমরা ইউনিয়নের মাজার এলাকায় বড়াল নদের তীরে নিয়ে ইমন একটি কাঠের টুকরো দিয়ে সাকিবুলের মাথায় সজোরে আঘাত করে। এতে সাকিবুল ঘটনাস্থলেই নিহত হয় এবং তাকে নদে ফেলে দিয়ে ইমন অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

বিকেল পৌনে ৫টার দিকে স্থানীয়রা নদে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহত সাকিবুলের বাবা হারিজ উদ্দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ইমনকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এছাড়া, জেনে-শুনে ছিনতাই হওয়া অটোভ্যান কেনার অপরাধে উপজেলার ধানুয়াঘাটা গ্রামের রিকাত প্রামাণিকের ছেলে মোক্তার হোসেনকেও আটক করা হয়েছে। ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, অভিযুক্ত ইমন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এবং মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৫৯আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ০৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাবনায় অটোভ্যান চালক কিশোর সাকিবুল হত্যায় যুবক আটক

আপডেট সময় : ১০:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬