ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট ইরান সংঘাত দ্রুত শেষ হবে, তেলের দাম কমবে: ট্রাম্প গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত: জয়সোয়াল সরকারের প্রতি জনগণের অনাস্থা ঢাকতে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার মাধবদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে গণঅধিকার ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি মামলা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাদের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়েরের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় বিএনপি সমর্থক শফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়া (৩৫), তার দুই ভাই মো. আল-আমিন ভূঁইয়া (৩৮) ও মো. সজীব ভূঁইয়া (২৫), মো. সেন্টু ভূঁইয়া (৩০) এবং আমজাদ হোসেন (৩৫)-সহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, ১২ সেপ্টেম্বর গণঅধিকার পরিষদ নেতার ব্যবসায়িক অংশীদার ও তার সমর্থকরা পাল্টা মামলা দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা এই মামলায় (নং-২৫) মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল ও মোহাম্মদ আলী রয়েছেন। এছাড়া বাকি আসামিরা স্থানীয় বিএনপি কর্মী ও সমর্থক বলে জানা গেছে।

বিএনপি সমর্থক শফিকুল ইসলামের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, জালকুড়ি এলাকার জনৈক সফিউদ্দিন মিয়া ও সুমন আহম্মেদের ৬০ শতাংশ জমি শফিকুল ইসলাম, মোস্তফা কামাল, সুবেদ আলী, শহীদুল্লাহ, মোহাম্মদ আলী ও জাকির হোসাইন যৌথভাবে রেজিস্ট্রি বায়না করেন। অভিযোগ রয়েছে, গত ৩ সেপ্টেম্বর বিবাদীরা দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক ওই জমিতে সাইনবোর্ড লাগানোর চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ সময় বিবাদীরা হামলা চালালে শফিকুল ইসলামসহ অন্যরা আহত হয়ে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নেন। নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী দাবি করেন, তারা ১ কোটি ৩০ লক্ষ টাকায় জমিটি বায়না করে ভোগদখলে আছেন।

বিপরীত দিকে, গণঅধিকার পরিষদ নেতা মো. আরিফুল ইসলাম ভূঁইয়ার ভাষ্যমতে, তারা জমির মূল ওয়ারিশদের কাছ থেকে ৪৫ শতাংশ জমি বায়না করেছিলেন। তিনি অভিযোগ করেন যে, সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ ওই জমি দখল করতে চায় এবং ভূমি অফিসে টাকা দিয়ে তাদের মিউটেশন বাতিল করিয়ে নেয়। এ বিষয়ে ‘মিসকেস’ করলে ৩ সেপ্টেম্বর ভূমি অফিসের তদন্ত কর্মকর্তাদের সামনে সাক্ষী দিতে যাওয়ার সময় প্রতিপক্ষ রড ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। আরিফুল ইসলাম আরও জানান, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তারা ১৩ সেপ্টেম্বর আদালত থেকে জামিন নিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হককে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ওসি (তদন্ত) মজিবুর রহমান জানিয়েছেন যে, তিনি সদ্য যোগদান করায় এ বিষয়ে অবগত নন। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানিয়েছেন, মারামারির অভিযোগে গণঅধিকার পরিষদ নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে।

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৬

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে গণঅধিকার ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি মামলা

আপডেট সময় : ০১:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬