ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

চট্টগ্রামে সাড়ে ৬ হাজার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী সাড়ে ছয় হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’। রোববার নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে এই উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে শুরু হলো এ বছরের সংবর্ধনা কার্যক্রম। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগান নিয়ে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল থেকেই ফয়’স লেকের মূল ফটকে শিক্ষার্থীদের ভিড় বাড়তে শুরু করে। উচ্ছ্বসিত শিক্ষার্থীরা কেউ রাইডে আনন্দ করেছে, আবার কেউ সেলফি বুথে ছবি তুলে সময় কাটিয়েছে। বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া জান্নাত জানায়, ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং গুণীজনদের অনুপ্রেরণামূলক কথা শোনার প্রত্যাশা নিয়ে সে এই আয়োজনে এসেছে।

বেলা দুইটায় জাতীয় সংগীতের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথম আলোর বিজ্ঞাপন ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক আজওয়াজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ জুলফিকার আলী, কনকর্ড গ্রুপের অনুপ কুমার সরকার এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ফারহান আহমেদ বক্তব্য দেন। পরবর্তীতে প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাজী তানভীর আহমেদ, চিকিৎসক মেহেরুন্নিসা, উদ্যোক্তা আবিদা সুলতানা এবং এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত ও বাবর আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। বিশ্বজিৎ চৌধুরী শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যার বিরুদ্ধে শপথ পাঠ করান।

অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ‘শিখো’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শাহীর চৌধুরী এবং মেন্টররা শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য কঠোর পরিশ্রমের পরামর্শ দেন। প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ শিক্ষার্থীদের উদ্দেশে টমাস আলভা এডিসনের জীবনের গল্প বর্ণনা করে মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেকের জীবনের সামনে একটি করে এভারেস্ট থাকে, যা জয় করতে হলে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

বিকেলের সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার, তৌসিফ মাহবুব ও অভিনেত্রী কেয়া পায়েল শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। অভিনেতা খায়রুল বাসার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে যত্নশীল ও পরিশ্রমী হওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানটিতে জাদুশিল্পী রাজীব বসাক জাদু প্রদর্শন করেন এবং কুইজ বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। সংগীতশিল্পী তানভীর ইভানের গান ও ব্যান্ড তিরন্দাজের পরিবেশনায় অনুষ্ঠানটি শেষ হয়। এবারের আয়োজনে বিকাশ, কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা সহযোগী হিসেবে ছিল।

এতে চট্টগ্রামের সাড়ে ছয় হাজার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী অংশ নেয়।.‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে এসএসসিতে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের এই সংবর্ধনা অনুষ্ঠান।

পর্যায়ক্রমে সারা দেশে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।আজ সকাল ৯টার আগেই নগরের ফয়’স লেকের সামনে জড়ো হতে শুরু করে শিক্ষার্থীরা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে সাড়ে ৬ হাজার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

আপডেট সময় : ০৮:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬