সংবাদ শিরোনাম :
স্থগিত প্রধানমন্ত্রীর ফেনী সফর, নতুন তারিখ ১ অক্টোবর
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৩:৫৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত ফেনী সফর স্থগিত করা হয়েছে। সফরটি পিছিয়ে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
রোববার দুপুরে সফরের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবউল করিম। তিনি জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে আগামী ১৭ সেপ্টেম্বরের সফরটি স্থগিত করা হয়েছে। নতুন নির্ধারিত ১ অক্টোবর প্রধানমন্ত্রী ফেনী আগমন করবেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























