ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরের কাশিমপুরে শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কাশিমপুর জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইন উন্নয়ন কাজের জন্য শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিমপুর জোনাল অফিস শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এই রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজ পরিচালনা করা হবে। এর অংশ হিসেবে ১১ কেভি ফিডারের আকার ছোট করা এবং অতিরিক্ত লোড কমানোর কাজ করা হবে। একই সাথে লোডশেডিং কমিয়ে বিদ্যুৎ সরবরাহ আরও নিরবচ্ছিন্ন করার লক্ষ্যও রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো—কাশিমপুরের আংশিক অংশ, বিএডিসি গেটসংলগ্ন এলাকা, রফিকুল স্কুলের আশপাশ, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিমাংশ, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়সংলগ্ন এলাকা, আলিমের আশপাশ, কবরস্থানসংলগ্ন এলাকা, জামাল টাওয়ারের আশপাশ, মল্লিকা বাজার, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফসংলগ্ন এলাকা এবং রওশন মার্কেট।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজ শেষ হয়ে যায়, তাহলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য কাশিমপুর জোনাল অফিস সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের কাশিমপুরে শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

আপডেট সময় : ০৯:৪৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬