সংবাদ শিরোনাম :
নওগাঁয় পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:৪৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে কানমটকাই মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh



























