ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলার চেষ্টা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে সদ্যোজাত এক ছেলেশিশুকে ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন সময়মতো বিষয়টি দেখে ফেলায় শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনার সময় উপস্থিত লোকজন নবজাতকের মা, নানি, সাথে থাকা এক প্রবীণ নারী এবং অটোরিকশার চালককে আটক করেন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা শিশুটি ও তার কিশোরী মাকে চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শারীরিক জটিলতার কারণে ওই কিশোরীকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে অটোরিকশার ভেতরেই শিশুটির জন্ম হয়। অভিযোগ উঠেছে, শিশুটির জন্মের পর অটোরিকশাটি স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে রাস্তার পাশের একটি ডাস্টবিনের কাছে থামানো হয়। সেখানে শিশুটিকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা অটোরিকশাটির গতিরোধ করেন এবং শিশুটিকে উদ্ধার করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে পরিবারের সদস্যরা শিশুটির দায়িত্ব নিতে রাজি ছিলেন না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় এক ব্যক্তির জিম্মায় মা ও শিশুকে চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে পাঠিয়েছে। ওসি আরও বলেন, পরিবারটি এর আগে থানায় কোনো আইনি সহায়তা চায়নি, চাইলে পুলিশ তাদের সহযোগিতা করতে পারত। তবে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাজিব উদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যা সাতটা পর্যন্ত কোম্পানীগঞ্জ থেকে কোনো নবজাতক তাদের হাসপাতালে পৌঁছায়নি।

অন্য তিনজন হলেন শিশুটির নানি (৩৫), এক নারী (৬০) ও অটোরিকশার চালক (৩৫)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে চলন্ত অটোরিকশায় সন্তান প্রসব, নবজাতককে ডাস্টবিনে ফেলার চেষ্টা

আপডেট সময় : ০৩:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬