ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফতের দায়িত্ব পালনে প্রশিক্ষণের বিকল্প নেই: মুহাম্মদ শাহজাহান বিএনপির কর্মকাণ্ডে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে: শফিকুর রহমান বাসের নতুন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি, কার্যকর ২২ সেপ্টেম্বর দেশের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসাবে সরকার জ্বালানি তেলের দাম বাড়ায় লঞ্চভাড়া বৃদ্ধি করল সরকার চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, কারাদণ্ড নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০ অপ্রতিমকে নিয়ে ভিকটিম ব্লেমিংয়ে ক্ষুব্ধ মা, আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি পূর্বাচলে জনপ্রিয় হাঁসের মাংসের দোকানে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন করে শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুল

যত প্রভাবশালীই হোক, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতিবাজরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। নবনিযুক্ত দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে এই প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের তদন্ত কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান, অনুসন্ধান কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূইয়া এবং সচিব সাইদুর রহমান খান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুদক চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। একই সঙ্গে দুর্নীতি দমনে কমিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে তিনি রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

দীর্ঘদিনের অপশাসন, অনিয়ম ও জবাবদিহিতার ঘাটতিকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্নীতি বর্তমানে বাংলাদেশের অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, জাতির অগ্রগতি এবং একটি উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা মূলত দুর্নীতি দমন ও নিয়ন্ত্রণের ওপরই নির্ভর করছে। এ কারণে দুদককে সম্পূর্ণ সততা ও সাহসের সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দেন তিনি।

রাষ্ট্রপতি দুদকের দীর্ঘদিনের বিচারাধীন মামলাগুলো আইনি প্রক্রিয়ায় দ্রুত নিষ্পত্তি করার এবং মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে আনার আহ্বান জানান। বিশেষ করে গুরুতর ও বড় ধরনের দুর্নীতির ক্ষেত্রে দ্রুত অনুসন্ধান শেষ করে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি নির্দেশ দেন। এছাড়া, সমাজে দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচারণামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। দুর্নীতি দমন কমিশনকে তার সাংবিধানিক ও আইনগত দায়িত্ব কার্যকরভাবে পালনে নিজের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

যত প্রভাবশালীই হোক, দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৫:২৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬