কুয়াকাটায় ১৬ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১: ৩৭। পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মো. মাসুদ রানা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কুয়াকাটা পৌরসভার রাখাইন মার্কেট সংলগ্ন হোটেল সাউথ স্টারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মাসুদ রানা কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার প্রয়াত আবদুল কাদের ফকিরের ছেলে এবং বর্তমানে তিনি নীলগঞ্জ আবাসনে বসবাস করেন। তার বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা ও ৬টি অন্যান্য অপরাধমূলক মামলাসহ মোট ১৬টি মামলা রয়েছে। এই গ্রেপ্তারের ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার করা হয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


























