ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

চট্টগ্রামে হিজড়া নেত্রী মৌসুমীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হিজড়া কলোনির একটি বাসা থেকে মোহাম্মদ মহসীন ওরফে মৌসুমী হিজড়া (৫২) নামের এক হিজড়া নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় হিজড়া সম্প্রদায়ের একাংশের কাছে তিনি ‘গুরুমা’ হিসেবে পরিচিত ছিলেন। শনিবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। মৌসুমীর গলায় জখমের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মৌসুমী ওই বাসায় একাই থাকতেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনি প্রতিবেশীদের সঙ্গে গল্প করে নিজের ঘরে ঘুমাতে যান। ভোররাতের দিকে পাশের কক্ষের বাসিন্দারা মৌসুমীর ঘর থেকে বাগ্‌বিতণ্ডার শব্দ শুনতে পেলেও পরিচিত কারও সঙ্গে কথা বলছেন মনে করে বিষয়টি এড়িয়ে যান। সকাল ১০টা পর্যন্ত মৌসুমী ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান এবং বাসার দরজা খোলা দেখতে পান। শয়নকক্ষে বিছানার ওপর তাঁর মুখ দিয়ে রক্ত বের হওয়া অবস্থায় মরদেহ পড়ে ছিল।

ঘটনার পর থেকে মৌসুমীর ব্যবহৃত দুটি মুঠোফোন এবং তাঁর কাছে থাকা নগদ টাকা পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, বাসার পেছনে মৌসুমীর একটি গরুর খামার রয়েছে। শুক্রবার সেই খামারের একটি গরু বিক্রি হয়েছিল এবং বিক্রির টাকা তাঁর কাছেই ছিল। সকালে ওই টাকা দিয়ে তাঁর আরও গরু কিনতে যাওয়ার কথা ছিল। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম জানিয়েছেন, গলায় জখমের চিহ্ন থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে হিজড়া নেত্রী মৌসুমীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

আপডেট সময় : ০৫:৪২:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬