ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ৫৭তম বিশ্ব মান দিবস: সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানিতে জোর ময়মনসিংহে স্কুলে শিক্ষক-শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ

প্রয়োজনে চিড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চের ডাক শফিকুর রহমানের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এ ঘোষণা দেন। তিনি স্পষ্ট করেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। তিনি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য সব দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন। আন্দোলনের রূপরেখা তুলে ধরে ডা. শফিকুর রহমান জানান, প্রথমে ১১ দলীয় জোট দেশের প্রতিটি বিভাগীয় শহরে যাবে এবং পরবর্তীতে ঢাকায় লংমার্চ করা হবে। এই কর্মসূচির প্রস্তুতির অংশ হিসেবে তিনি প্রয়োজনে চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কুমিল্লাকে বিভাগ করার দীর্ঘদিনের দাবি নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি জানান, ১৯৯৪ সালে সিলেট ও কুমিল্লাকে বিভাগ করার দাবি উঠলেও পরবর্তীতে সিলেট বিভাগ হলেও কুমিল্লাকে বঞ্চিত রাখা হয়। তিনি প্রশ্ন তোলেন, কুমিল্লাবাসীর অপরাধ কী এবং কেন একটি অঞ্চলকে এভাবে বঞ্চিত করা হচ্ছে? ফ্যাসিবাদী সরকার অতীতে কুমিল্লা বিভাগ হবে না বলে জানিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

লংমার্চে বাধা দেওয়ার আশঙ্কা প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির দৃঢ়তার সাথে বলেন, রাস্তায় কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে দ্বিগুণ শক্তি নিয়ে গন্তব্যে পৌঁছানো হবে। যেকোনো পরিস্থিতির মোকাবিলা করে তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্রয়োজনে চিড়া-মুড়ি নিয়ে ঢাকায় লংমার্চের ডাক শফিকুর রহমানের

আপডেট সময় : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬