ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম ঢাকায় বদলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বহুল আলোচিত কর্মকর্তা মো. মাসুদ আলমকে চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হয়েছে। এক সময়ের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ‘ভালো হয়ে যাও মাসুদ’ মন্তব্যের পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। গত ৩১ আগস্ট বিআরটিএ চেয়ারম্যানের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পদে কর্মরত থাকা মো. মাসুদ আলম এখন থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঞাকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একই পদে স্থলাভিষিক্ত করা হয়েছে।

এই আদেশে কেবল মাসুদ আলমই নন, বিআরটিএর আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বেও পরিবর্তন ও পুনর্বিন্যাস করা হয়েছে। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, অতীতে বিআরটিএর একটি কার্যালয় পরিদর্শনে গিয়ে সেবা ও অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের মাসুদ আলমকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তুমি এখনও ভালো হওনি, ভালো হয়ে যাও মাসুদ’। সেই সময় এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সম্প্রতি তার এই প্রশাসনিক বদলির খবর সামনে আসার পর পুরোনো সেই মন্তব্যটি আবারও নতুন করে চর্চায় এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

‘ভালো হয়ে যাও মাসুদ’ খ্যাত বিআরটিএ কর্মকর্তা মাসুদ আলম ঢাকায় বদলি

আপডেট সময় : ১১:৪৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬