ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে মারধরে দিনমজুরের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামের দিনমজুর আব্দুল বারেক ওরফে বাকি প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের সোবাহান আলীর ছেলে ছিলেন।

ঘটনার সূত্রপাত গত ২৯ আগস্ট (শনিবার) সকালে। আব্দুল বারেক তার একটি পাঁঠা ছাগল বাড়ির পাশের পুকুরে গোসল করাতে নিয়ে যান। এ সময় একই গ্রামের জাহের মোল্লার ছেলে রবিউল ইসলাম রবি তাকে বাধা দিলে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রবিউল বাঁশ দিয়ে বাকির মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ ঢাকা ও রাজশাহী থেকে নিজ বাড়িতে পৌঁছালে উভয় পক্ষের লোকজনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাটমোহর থানার ওসি মো. অলিউর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চাটমোহরে ছাগল গোসল করানো নিয়ে মারধরে দিনমজুরের মৃত্যু

আপডেট সময় : ১১:৩৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬