ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর নতুন উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের মহেশখালীর গভীর সমুদ্রে কুতুবদিয়া এলাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। প্রস্তাবিত এই টার্মিনালের মাধ্যমে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে এলএনজি সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দুই বছরের মধ্যে দেশে এলএনজি আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা জ্বালানি সরবরাহ পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে।

এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জ্বালানি চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সেখানেও বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী জানান, পায়রা ও মোংলা বন্দর এলাকায় জরুরি ভিত্তিতে আরও দুটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাব নিয়ে কাজ চলছে। এই টার্মিনালগুলো স্থাপন করা সম্ভব হলে দেশের সামগ্রিক জ্বালানি পরিস্থিতির উন্নতি ঘটবে এবং গ্যাসের সংকট অনেকটাই কমে আসবে বলে সরকার আশা করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:০৬:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬