ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

বেতন বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২: ৫৫ (02-09-2026, 02:55)

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বাজারে কিছু পণ্যের চাহিদা ও মানুষের ক্রয়ক্ষমতা বাড়তে পারে। তবে এই বাড়তি চাহিদার বিপরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ যদি স্বাভাবিক রাখা যায়, তাহলে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির কোনো সুযোগ নেই বলে মনে করছেন দেশের পাইকারি-খুচরা ব্যবসায়ী ও আমদানিকারকরা। একই সঙ্গে নতুন পে স্কেলের সুযোগ নিয়ে নিত্যপণ্যের দাম না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত, আমদানি ও সার্বিক মূল্য পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সভাপতিত্বে গত মঙ্গলবার এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ী নেতারা জানান, চিনি, ভোজ্যতেল, ডাল, আটা ও ময়দাসহ বিভিন্ন নিত্যপণ্যের চাহিদা বাড়লেও যদি পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়, তবে বাজারে দাম বাড়ার কোনো সুযোগ থাকবে না। এ লক্ষ্যে উৎপাদনমুখী শিল্পকারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার জটিলতা দ্রুত দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

ব্যবসায়ীরা সভায় তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানান, বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন মিল-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি আমদানিকারকরা এলসি খোলার ক্ষেত্রেও নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। তাঁদের আশঙ্কা, উৎপাদন ও আমদানি প্রক্রিয়া স্বাভাবিক না থাকলে সরবরাহ কমে যেতে পারে, যা বাড়তি চাহিদার মুখে বাজারে মূল্যবৃদ্ধির চাপ তৈরি করবে।

তবে নতুন পে স্কেলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে নিত্যপণ্যের দাম বাড়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তাকে অমূলক বলে অভিহিত করেছেন ব্যবসায়ীরা। এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, বেতন বৃদ্ধির অজুহাত দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম বাড়ানো মোটেও উচিত নয়। বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করতে এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে তিনি ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বেতন বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

আপডেট সময় : ০৩:১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬