ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রায়েরবাজার কবরস্থানে ককটেল সন্দেহে এসআরবি, বাণিজ্য মেলায়ও উদ্ধার আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ১২৬১ কোটি টাকার প্রকল্প একনেকে বাজারে সিন্ডিকেট নয়, সুস্থ প্রতিযোগিতা জরুরি: প্রতিযোগিতা কমিশন বিটিএস ভক্ত তিন কিশোরী উদ্ধার: যেভাবে বাড়ি ফিরল তারা জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন বিলাইছড়িতে বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয়কে ছিনিয়ে নেওয়ার অভিযোগ চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি বিশু, সম্পাদক ওয়াহেদ খালাসের পরও ৮ বছর জেল, ইব্রাহিমকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রুল অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

বিএনপি সরকারের উন্নয়ন প্রচারের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, গত ছয় মাসে বিএনপি সরকারের উন্নয়ন ও অর্জনের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে তুলে ধরার জন্য। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, পাড়া-মহল্লা থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, ‘বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না। বিএনপি যতবারই সরকার গঠন করেছে, ততবারই সফলভাবে দেশ পরিচালনা করেছে। জিয়াউর রহমানের সময়ে বিএনপি সরকার সফল হয়েছে, খালেদা জিয়ার সময়েও সফল হয়েছে। এখন তারেক রহমান নতুন উদ্যম ও ডাইনামিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন।’ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে ফরহাদ হোসেন আজাদ বলেন, একটি পক্ষ মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টি ও বিভিন্ন অপসংস্কৃতির মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ এবং বিএনপির ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেককে দলের মিডিয়া সেল হিসেবে কাজ করতে হবে এবং সরকারের অর্জনের খবর প্রচার করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল ও আদম সূফী। এছাড়া উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাও সভায় অংশ নেন। এর আগে জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শের-ই-বাংলা পার্কে গিয়ে শেষ হয়। সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বিএনপি সরকারের উন্নয়ন প্রচারের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

আপডেট সময় : ০৮:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬