ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের সবার বেতন দ্বিগুণ হবে—বিষয়টি এমন নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি জানাতে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ব্যাখ্যা করেন, সরকারি চাকরিজীবীদের অনেকের বেতন দীর্ঘদিন স্কেলভুক্ত না হলেও নিয়মিত ইনক্রিমেন্টের কারণে তাদের বেতন ইতিমধ্যে নতুন স্কেলের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে। ফলে বেতন ১০০ শতাংশে উন্নীত হলেও তা সরাসরি দ্বিগুণ হবে না এবং সবার বেতন একই হারে বাড়বে না। তিনি বলেন, বেতন কাঠামোর এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো বিদ্যমান বৈষম্য কমিয়ে কর্মচারীদের মধ্যে একটি তুলনামূলক ভারসাম্য তৈরি করা।

নতুন পে-স্কেল বাস্তবায়নের রোডম্যাপ সম্পর্কে তিনি জানান, প্রথম ১০টি গ্রেডে ধাপে ধাপে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরবর্তী ১০টি গ্রেডে এই বৃদ্ধির হার ১৪২ শতাংশ পর্যন্ত হতে পারে। এর মূল লক্ষ্য হলো গ্রেড-১ এবং গ্রেড-২০-এর মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য ও অনুপাত কমিয়ে আনা।

দেশের মূল্যস্ফীতি প্রসঙ্গে জাহেদ উর রহমান জানান, বাংলাদেশে ৫ থেকে ৬ শতাংশ মূল্যস্ফীতি স্বাভাবিক ও সহনীয় হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক সময়ে তা দুই অঙ্কের ঘরে পৌঁছেছিল। যদিও সরকারি তথ্য অনুযায়ী বর্তমানে তা কিছুটা কমেছে। তিনি সতর্ক করে বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের বেতন বাড়ানো হলে বাজারে চাহিদাজনিত কারণে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপের ঝুঁকি থেকে যায়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন পে-স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে না: তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬