ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: জমি নিয়ে বিরোধে আটক ৩ টেনেসিতে ২০০ বছর পর নারীর মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা হালকাভাবে দেখার সুযোগ নেই: এবি পার্টি পাবনার চাটমোহরে ভূত আতঙ্ক কাটাতে মিলাদ ও দোয়া মাহফিল ভোক্তা ঋণ বাড়লেও নির্মাণ ও পরিবহন খাতে বিনিয়োগে স্থবিরতা রুশ-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত ১০, পুতিনের সঙ্গে রফার আহ্বান ট্রাম্পের নাটোরে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী আবু সাইদ নিহত ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের ঐতিহাসিক জয় রোনালদোর গ্যারেজে থাকা দুর্লভ বুগাত্তি ও তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ার

সৌদির তায়েফে সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে নিহত নোয়াখালীর কামরুল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের তায়েফ শহরে এক সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে মো. কামরুল হোসেন (৩৭) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডের পরপরই হামলাকারী সৌদি তরুণ নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। নিহত কামরুল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের কাজী বাড়ির খোরশেদ আলমের ছেলে। তিনি দুই ছেলের জনক ছিলেন এবং তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

ঘটনাটি ঘটেছে রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায়। নিহতের চাচাতো ভাই মো. সোলেমান রাসেল এবং কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু নাসের চৌধুরী রোববার দিবাগত রাত ১২টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, তিন বছর আগে ঋণ করে কামরুল জীবিকার সন্ধানে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। ঘটনার দিন রাতে সুপার মার্কেটে নিজের ডিউটি শেষ করে বাইরে দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন তিনি। এ সময় হঠাৎ এক অস্ত্রধারী সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে কর্মস্থল সুপার মার্কেটের ভেতরে ঢুকে পড়েন। এ সময় সেখানে কর্মরত আরও দুই কর্মী আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই হামলাকারী মার্কেটের ভেতরে ঢুকে কামরুলকে পরপর তিন রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারী অস্ত্রধারী নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদির তায়েফে সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে নিহত নোয়াখালীর কামরুল

আপডেট সময় : ০৩:২৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬