ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু এবং মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী আবদুল মঈন খান। রবিবার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স কমিটির জরুরি সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মন্ত্রী জানান, মশার লার্ভার উৎস ধ্বংস করার পাশাপাশি মশা নিধনে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গবেষণা ও কারিগরি সক্ষমতা জোরদার করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং গাজীপুরের মতো ঘনবসতিপূর্ণ বড় শহরগুলোতে মশা নিয়ন্ত্রণে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সীমিত সম্পদের মধ্যেই সিটি করপোরেশনগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আবদুল মঈন খান আরও বলেন, মশার লার্ভা জন্মানোর উৎসগুলো চিহ্নিত করে সেখানে পানি জমতে না দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওষুধের কার্যকারিতা নিয়ে নিয়মিত পর্যালোচনা চলছে এবং জাপানসহ বিভিন্ন উন্নত দেশের সহযোগিতায় এ বিষয়ে গবেষণা চালানো হচ্ছে। এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিভিন্ন সিটি করপোরেশনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাড়ির ভেতর, ছাদ, বারান্দা ও আশপাশের এলাকায় যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬