ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি পলাশবাড়ীতে প্লাবন হত্যা মামলার আসামি শ্রমিক লীগ নেতা লিটন গ্রেপ্তার ড. ইউনূসকে হয়রানি ও অপপ্রচারের ঘটনায় ১২ সাবেক উপদেষ্টার নিন্দা বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা বক্তব্যের প্রতিবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড

সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী হৃদয়কে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে (২৫) কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শান্ত (২৫) ও বিল্লাল ওরফে কালা বিল্লাল (২৫)। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্যমতে, হামলার নেপথ্যে রয়েছে পরকীয়ার ঘটনা। সৌদি আরব যাওয়ার আগে ভুক্তভোগী হৃদয়ের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ওই মেয়েটি মামলার এক নম্বর আসামি মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরও ওই নারী তার আগের প্রেমিক হৃদয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। এ নিয়ে মুন্না তাদের বারবার নিষেধ করার পাশাপাশি হুমকিও দিয়েছিলেন। দীর্ঘ তিন বছর পর হৃদয় দেশে ফেরার তিন দিনের মাথায় তার ওপর এই হামলার ঘটনা ঘটে।

এডিসি জুয়েল রানা জানান, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় হৃদয়কে কুপিয়ে আহত করার পর ভুক্তভোগীর পরিবার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় মুন্না ছাড়াও রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল ও সাইফুল ওরফে ঘাড়কাটা সাইফুলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী হৃদয়ের প্রেমিকা ছিলেন।

২৮ আগস্ট ২০২৬ রাত ১০টা ৪৩মিনিটে এই প্রতিবেদন সংশোধন করা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

সাবেক প্রেমিকার সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসী হৃদয়কে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০১:০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬