ঢাকা ১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কটিয়াদীতে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি কাশেম মিয়া গ্রেপ্তার ইউপি নির্বাচন: বিএনপির সামনে তৃণমূল সামলানোর বড় পরীক্ষা সৌদি আরবে হুতি হামলা: শাহজালাল থেকে ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৯২৬৯ যাত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী ১২ কোটি মানুষ রক্তদানে সক্ষম, তবুও কেন দেশে রক্তের সংকট? হুতিদের হামলার মুখে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ৩৪ কোটি টাকার ম্যাটস এখন নেশাখোরদের আস্তানা, ৪ বছর ধরে পরিত্যক্ত ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২% ও মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে নিউ ইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্থা, ভিডিও ভাইরাল

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়াতে নতুন আইনের খসড়ায় অনুমোদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্মড পুলিশ ব্যাটালিয়নকে আরও যুগোপযোগী এবং জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে নতুন একটি আইনের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রিপরিষদ বিভাগের ১৮তম বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়াটি অনুমোদিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স অর্ডিন্যান্স, ১৯৭৯’-এ প্রয়োজনীয় পরিবর্তন এনে এই নতুন আইনের প্রস্তাব করা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, আর্মড পুলিশ ব্যাটালিয়ন সরাসরি পুলিশ বাহিনীর অধীনে পরিচালিত হবে। বাহিনীটির নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে থাকবেন পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক। জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা প্রদান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা, পাশাপাশি সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অপরাধ দমনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা এই ব্যাটালিয়নের মূল দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে।

খসড়া আইনটিতে ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত অন্যান্য আইন মেনে ইউনিটের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া, আইনের আওতায় বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির রূপরেখা দেওয়া হয়েছে। বিদ্যমান অধ্যাদেশ রহিত করে নতুন এই আইন প্রবর্তনের মাধ্যমে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিধান রাখা হয়েছে। বর্তমানে খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ক্ষমতা বাড়াতে নতুন আইনের খসড়ায় অনুমোদন

আপডেট সময় : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬