ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আষাঢ়িয়ারচর ব্রিজে ফাটল: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট রূপপুর প্রকল্পে লিফট থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, গ্রেপ্তার ৫ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে ৩ জনের মৃত্যু রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিরুদ্ধে কৃষিজমি রক্ষার দাবি ইউএস ওপেনে ওয়াইল্ড কার্ড পেলেন সেরেনা-ভেনাস, চার বছর পর ফিরছে উইলিয়ামস জুটি টালিউড অভিনেত্রী মধুমিতার সঙ্গে বড়পর্দায় ফিরছেন বাপ্পারাজ নেপালে বন্যায় নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা বেড়ে ৫৭৫ মৃত্যুর আগেই জীবিত অবস্থায় ‘চল্লিশা’র আয়োজন কিশোরগঞ্জের দম্পতির ইরানকে রুখতে ভারত, গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে নতুন জোট চায় ইসরাইল

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, 'কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা?'

প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন যে, তাঁর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিয়ে একটি প্রশ্ন উঠেছে এবং এ ব্যাপারে তাঁর কোনো বক্তব্য আছে কি না। জবাবে হুমায়ুন কবির দাবি করেন, তিনি বাংলাদেশি এবং তিনি মনে করেন না যে তাঁর নাগরিকত্ব বা অবস্থান নিয়ে কারো প্রশ্ন তোলার সুযোগ আছে। তিনি বলেন, 'এখানে আসিয়া বাংলাদেশের জন্য কাজ করা মানে তো কোনো সুবিধাবাদী লোক তো আর করবে না।'

এর আগে গত শুক্রবার বিএনপি সরকারের ছয় মাসের মাথায় নতুন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মধ্যে হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। শৈশব থেকে যুক্তরাজ্যে বেড়ে ওঠা হুমায়ুন কবির লেবার পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে তিনি ব্রিটিশ নাগরিক, তবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে। বাংলাদেশ সরকারের কাছেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই যে তিনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, সংসদ সদস্য নন এমন ব্যক্তি মন্ত্রী হতে পারলেও তাঁকে সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হয়। সংবিধানের ৬৬ ধারার ২(গ) অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা আনুগত্য স্বীকার করলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য হন না।

প্রতিমন্ত্রীকে যখন জানানো হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে, তখন তিনি বিরক্তি প্রকাশ করে পাল্টা প্রশ্ন করেন, 'নেটিজেনরা? কোথায়?' তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'কার এত জ্বালা যে মানে কাজ করতে দেবে না? তাঁর কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মইনুদ্দীন-ফখরুদ্দীনের জ্বালা উঠছে তার আবার?'

এসময় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। তিনি জানান, মধ্যপ্রাচ্যের অংশীদাররা বাংলাদেশের নেতৃত্বের প্রতি আগ্রহী এবং তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।

বাংলাদেশ সরকারের সূত্রগুলোও বলছে, হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন—এমন তথ্য তাদের কাছে নেই।.সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্য নন, এমন ‘অনধিক এক-দশমাংশ’ (১০ জনের মধ্যে সর্বোচ্চ ১ জনকে) ব্যক্তিকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী করা যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আপডেট সময় : ০৭:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬