ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

রূপসায় মরা ও অসুস্থ গরুর মাংসের সিন্ডিকেট আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার রূপসা উপজেলায় মরা এবং মারাত্মক অসুস্থ গরু জবাই করে তা ফ্রিজে সংরক্ষণ ও বাজারজাতকারী একটি অসাধু ব্যবসায়ী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গত ২৩ আগস্ট গভীর রাতে রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্পের ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ক্ষতিকর এই মাংসও উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার ইলাইপুর এলাকার ফ্রেশ সি ফুড এবং সাউদার্ন সি ফুড-এর সামনের একটি স্থানে দীর্ঘ দিন ধরে এই চক্রটি তাদের অপকর্ম চালিয়ে আসছিল। চক্রটি কম দামে অসুস্থ ও মৃতপ্রায় গরু সংগ্রহ করে জবাই করত এবং সেই মাংস ফ্রিজে সংরক্ষণ করে বিভিন্ন হোটেল ও মাংস বিক্রেতাদের কাছে সরবরাহ করত।

অভিযানে অংশ নেওয়া রূপসা বাসস্ট্যান্ড ক্যাম্প ইনচার্জ নিউটন রায় জানিয়েছেন, জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ এই অসাধু কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে, এই ঘটনায় স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রূপসায় মরা ও অসুস্থ গরুর মাংসের সিন্ডিকেট আটক

আপডেট সময় : ০৫:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬