ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

বিমানের ৫ পাইলটের পদে বড় রদবদল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঁচজন পাইলটকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদায়ন করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালন শাখা থেকে পৃথক অফিস আদেশ জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। গত ১৯ আগস্ট জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, লাইন পাইলট মোহাম্মদ আব্দুর রহমান আহমেদকে ডেপুটি চিফ অব ট্রেনিং পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ডেপুটি চিফ অব ট্রেনিং পদে কর্মরত সালেক আলেদীনকে ডেপুটি চিফ অব টেকনিক্যাল পদে বদলি করা হয়েছে। এছাড়া ডেপুটি চিফ অব টেকনিক্যাল হিসেবে দায়িত্ব পালনকারী আনিতা রহমানকে লাইন পাইলট হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেকটি আদেশের মাধ্যমে চিফ অব টেকনিক্যাল অপারেশনস তানভীর খুরশিদকে লাইন পাইলট এবং লাইন পাইলট গোলাম কায়সার রাশেদীনকে চিফ অব টেকনিক্যাল অপারেশনস পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার পাশাপাশি সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিমানের পরিচালক, মহাব্যবস্থাপক, চিফ ও প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই বদলি ও পদায়নের অনুলিপি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিমানের ৫ পাইলটের পদে বড় রদবদল

আপডেট সময় : ০৩:২০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬