ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় তালতলীতে ৬০ স্বেচ্ছাসেবককে বিশেষ প্রশিক্ষণ বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ বিলিয়ন ডলার সহায়তা পেতে আলোচনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএলে ১২টি ভাষা শেখার সুযোগ ৩৬ বছর বয়সে না ফেরার দেশে জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ বিএনপিকেও শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাংলাদেশের শ্রমবাজার ও রেমিট্যান্স নিয়ে শঙ্কা নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল তৈরি পোশাক রপ্তানিতে নন-কটন পণ্যের সক্ষমতা বাড়াচ্ছে বাংলাদেশ কারাবাস ও বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী পটিয়ায় দুই ইউনিয়নের রশি টানাটানিতে ৩০ পরিবারের চরম দুর্ভোগ

চলতি অর্থবছরেই সিটি ও পৌরসভাসহ ৫টি নির্বাচন হবে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি অর্থবছরের মধ্যেই সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদ (ইউপি) এবং পৌরসভাসহ মোট ৫টি নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

শ্রীমঙ্গলে অবস্থানকালে প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত ভবন, শহরের ময়লার ভাগাড় স্থানান্তর এবং রাধানগর মহাজিরাবাদ রাস্তার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

এ সময় মৌলভীবাজারকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষা, যোগাযোগ, পরিবেশ সংরক্ষণ এবং কর্মসংস্থান—সব ক্ষেত্রেই মৌলভীবাজারকে নতুনভাবে সাজাতে সরকার সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে পর্যটন নগরীর জন্য ১ হাজার কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যা মৌলভীবাজারকে জাতীয় উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

চলতি অর্থবছরেই সিটি ও পৌরসভাসহ ৫টি নির্বাচন হবে

আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬