ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা অগ্রহণযোগ্য, মন্তব্য রাশিয়ার ভালো কিংবা মন্দ, সরকারের পাঁচ বছরের ‘চুক্তি’ মেনেই ধৈর্য ধরার পরামর্শ প্রতিবাদ ও ‘আগের ১৪ বছর’ বিতর্ক: একটি সামাজিক বিশ্লেষণ রাড্ডা ক্লিনিকে হামলায় ওসির অবহেলার প্রমাণ, ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে ২৮ লাখ টাকার সিরিঞ্জসহ নারী যাত্রী আটক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২৯ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক ফৌজদারি বিচারব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন আইনমন্ত্রী মিরপুরে ধ্বংসস্তূপের সামনেই চলছে রাড্ডা সেন্টারের স্বাস্থ্যসেবা বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাংলাদেশ: আমরা কি প্রস্তুত নাকি কেবলই কল্পনা? নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ে অনন্ত আম্বানির নিয়োগ নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক

জেআইসিতে গুমের মামলা: হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ১৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ এক দিন পিছিয়েছে। মামলার নির্ধারিত সাক্ষী অসুস্থ থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১২ আগস্ট নতুন দিন নির্ধারণ করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই আদেশ দেন। এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী। তিনি আদালতকে জানান, মঙ্গলবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষী অসুস্থ থাকায় তারা সময় চাচ্ছেন। আদালত এই আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ বুধবার (১২ আগস্ট) নির্ধারণ করেন।

এই মামলার মোট ১৩ জন আসামির মধ্যে বর্তমানে তিনজন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন—ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। মঙ্গলবার সকালে এই তিন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

মামলায় পলাতক রয়েছেন অপর ১০ আসামি। এদের মধ্যে পাঁচজনই বিভিন্ন সময়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

পলাতক বাকি আসামিদের তালিকায় রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।

এর আগে, ২০২৫ সালের ৮ অক্টোবর এই ১৩ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। পরবর্তীতে একই বছরের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু করার আদেশ দেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

জেআইসিতে গুমের মামলা: হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

আপডেট সময় : ০২:১০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬