ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ স্মৃতির অপেক্ষায় আজও প্রহর গুনছি চট্টগ্রামের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ও ভূমিধসের শঙ্কা আগারগাঁওয়ে ভাইরাল মিজানের হোটেল আবারও উচ্ছেদ, সরানো হলো রান্নার সরঞ্জাম রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়া হবে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস এবং এই আন্দোলনে মানুষের আত্মত্যাগের তাৎপর্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে একটি নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে সরকারি উদ্যোগে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নিয়ে যাওয়া হবে। মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।

জাদুঘরটির যাত্রা শুরুর পর ব্যবস্থাপনার বিষয়ে যে সকল প্রশ্ন উঠেছিল, সেগুলোর সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, জাদুঘর উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের অতিরিক্ত চাপের কারণে ব্যবস্থাপনায় কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। সাধারণ মানুষের মধ্যে জাদুঘরটি নিয়ে ব্যাপক আগ্রহ থাকায় উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করেছিলেন, যা ব্যবস্থাপনায় সাময়িক চাপ সৃষ্টি করেছিল। তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা আলোচনা ও সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত সেসব ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। এখন শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও আত্মত্যাগের শিক্ষা তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘরে নেওয়া হবে

আপডেট সময় : ১১:৫৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬