ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাসদ কার্যালয়ে অভিযান: আটক ২৭ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ নেপালের হিমলুং পর্বতে তুষারধস, ১০ পর্বতারোহী ও গাইড নিখোঁজ যুক্তরাষ্ট্রের ব্যবহৃত বৃটিশ বিমানঘাঁটির কাছে বাড়ি খালি করল পুলিশ বিএনপি চাঁদাবাজ দল—এই ঢালাও অভিযোগের মানে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গবেষণা ও উদ্ভাবনে সহযোগিতা নিয়ে ঢাবি-বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক মিরপুরের রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা বাংলাদেশের অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন আসামে সিজেপি কর্মীদের আটকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিজিৎ দীপকের হুঁশিয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রেজাউল হক

বোমা হামলার সতর্কবার্তা গুজব, জানালো পুলিশ সদর দপ্তর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে—এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ সদর দপ্তর তা গুজব বলে উড়িয়ে দিয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইস এম শাহাদাত হোসাইন স্পষ্টভাবে জানিয়েছেন, বোমা হামলার আশঙ্কায় সারা দেশে সতর্কতা জারির বিষয়টি সম্পূর্ণ গুজব।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেশের প্রতিটি এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে—এমন একটি বার্তা ছড়িয়ে পড়ে। জানা যায়, পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে এই খুদে বার্তাটি পাঠানো হয়েছিল।

ওই বার্তায় উল্লেখ ছিল, গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে সারা বাংলাদেশে বোমা হামলার সম্ভাবনা রয়েছে। তাই জেলা পর্যায়ে যেসব পুলিশ সদস্য রাত্রিকালীন চেকপোস্ট, টহল বা মোবাইল ডিউটিতে নিয়োজিত থাকবেন, তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর থেকে এই বিষয়টিকে গুজব বলে অভিহিত করা হলেও, পুলিশের অপারেশন পর্যায়ের একাধিক কর্মকর্তা হোয়াটসঅ্যাপে এমন বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

বোমা হামলার সতর্কবার্তা গুজব, জানালো পুলিশ সদর দপ্তর

আপডেট সময় : ০৬:৫৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬