ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার

দুর্ঘটনায় আহতদের সব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:২০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্ঘটনায় আহত যেকোনো ব্যক্তিকে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশনা বা সার্কুলার জারি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রায় আট বছর আগে দায়ের করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

২০১৮ সালের ২৭ জানুয়ারি ‘ছিনতাইকারীর হাতে নারীসহ দুজন নিহত’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের প্রেক্ষাপটে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে রিটটি দায়ের করা হয়। রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, তাকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ জীসান হায়দার। এছাড়া সালাহউদ্দিন হাসপাতালের পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম শুনানিতে অংশ নেন।

২০১৮ সালের ২৬ জানুয়ারি সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিমকে টিকাটুলির সালাহউদ্দিন হাসপাতালে নেওয়া হলে তাকে প্রাথমিক চিকিৎসা না দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। একই দিনে ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর গাড়িতে পিষ্ট হয়ে নিহত হন হেলেনা বেগম নামে এক নারী। এই ঘটনার প্রেক্ষিতে রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আইনজীবী মনজিল মোরসেদ জানান, এর আগে সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি সেবা নিশ্চিতের নীতিমালা থাকলেও বেসরকারি হাসপাতালগুলো তা মানছিল না। আদালত এবার সব ধরনের দুর্ঘটনায় আহতদের নিকটস্থ সরকারি-বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ২০১৮ সালের সড়ক দুর্ঘটনা আইন সংশোধন করে সব ধরনের দুর্ঘটনার ক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করার বিধি প্রণয়নের নির্দেশনাও দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের বিষয়ে আদালত জানিয়েছেন, সংশ্লিষ্ট আইনে ক্ষতিগ্রস্তরা প্রতিকার পাওয়ার সুযোগ রাখেন, তাই এ রায়ে আলাদা করে ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়নি।

রাজধানীতে পৃথক ছিনতাইয়ের মুখোমুখি হয়ে খুলনার ব্যবসায়ী মো. ইব্রাহিম ও বরিশালের হেলেনা বেগমের এই প্রাণহানির প্রেক্ষাপটে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রিটটি করা হয়।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন। রুলে ইব্রাহিমের জীবন রক্ষায় এবং হেলেনার ক্ষেত্রে ছিনতাইকারীর হাত থেকে জীবন রক্ষায় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একইসঙ্গে দুর্ঘটনায় আহত যেকোনো ধরনের ব্যক্তিকে সব হাসপাতাল ও ক্লিনিকে প্রাথ

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দুর্ঘটনায় আহতদের সব হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৬:২০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬