ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই মাস্টার্স পরীক্ষার আগেই বিচারক হলেন ইবির রাজু আহমেদ

জুলাই গণ-অভ্যুত্থান অধিকার ও ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ড. ইউনূস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ৩৬ দিনের এই মাসটি আমাদের স্মৃতিতে দীর্ঘ এবং এই সময়ে জাতি যে ভীষণ শক্তি নিয়ে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, তা আমরা স্মরণ করি।

ড. ইউনূস এই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি আন্দোলনে আহত, দৃষ্টিশক্তি হারানো এবং পঙ্গুত্ব বরণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই জুলাই সর্বস্তরের মানুষের, যেখানে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আলোকচিত্রী, পথচারী, রাজনীতিবিদ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং শিল্পী-সাহিত্যিকরাও তাদের কণ্ঠ ও সৃজনশীলতা দিয়ে এই আন্দোলনে শক্তি যুগিয়েছেন।

আন্দোলনে রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও পেশাজীবীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, চিকিৎসকরাও যুদ্ধ পরিস্থিতির মধ্যে চরম ঝুঁকি নিয়ে আহতদের জীবন বাঁচাতে কাজ করেছেন। এছাড়া বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও নানাভাবে সমর্থন জানিয়েছেন। নারীদের অসীম সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, তাদের এই লড়াই দেশের প্রজন্ম থেকে প্রজন্মের নারীদের অনুপ্রাণিত করবে এবং তরুণদের সাহস জোগাবে। শিক্ষার্থীদের অনন্য নেতৃত্ব বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিবৃতির শেষে ড. ইউনূস বলেন, এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে, দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হলে সবচেয়ে দুর্ভেদ্য কাঠামোও বদলে দেওয়া সম্ভব। জাতি হিসেবে যে গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা শুরু হয়েছে, তা অব্যাহত রাখার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান অধিকার ও ন্যায়বিচারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়: ড. ইউনূস

আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬