সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, একই সময়ের ব্যবধানে সারা দেশে নতুন করে ১ হাজার ৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor


























