ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিষ্ঠান বাঁচাতে সিইও বনাম চিফ এক্সকিউজ অফিসার দ্বন্দ্বের অবসান জরুরি মাদক মামলায় আদিতমারীতে ছাত্রদল নেতা গ্রেপ্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক দেখছে ভারত কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন হবিগঞ্জে হামলায় আহত ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরীর বাঁ চোখে অস্ত্রোপচার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা আমিরাত প্রেসিডেন্টের, সফরের আগ্রহ প্রকাশ নারায়ণগঞ্জ সিটির ১ হাজার ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা বরিশালে ছানি রোগ দূরীকরণে যাত্রা শুরু ‘বরিশাল ভিশন ২০৩০’

এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিভিন্ন সেবা এবং তথ্য সংশোধনের ফি নতুন করে পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জুলাই, বৃহস্পতিবার ইসির উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নতুন ফি কাঠামো মাঠ পর্যায়ে জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথম আবেদনের ফি ভ্যাটসহ ২৩০ টাকা, দ্বিতীয়বার ৩৪৫ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সাধারণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার ১১৫ টাকা, দ্বিতীয়বার ২৩০ টাকা এবং পরবর্তী আবেদনের জন্য ৩৪৫ টাকা (ভ্যাটসহ) ফি দিতে হবে।

হারানো কার্ড উত্তোলনের ক্ষেত্রে সাধারণ আবেদনের প্রথমবার ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে। জরুরিভাবে কার্ড উত্তোলনের ক্ষেত্রে এই ফি হবে যথাক্রমে ৩০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকা, যার সঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য হবে।

অন্যান্য সেবার মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের ফি ৫০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী দলিল পরিদর্শন ও কপি সংগ্রহের ফি ১০০ টাকা, ভোটার তালিকার সার্টিফাইড কপি ১০০ টাকা এবং ভোটার তালিকা দেখার ফি ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে প্রতি ইউনিয়ন, সিটি বা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা দিতে হবে।

বিভিন্ন সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এনআইডি যাচাই বা তথ্য সরবরাহ সেবার ক্ষেত্রে সরকারি ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক নবায়ন ফি ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতি তথ্য যাচাইয়ে ২ টাকা ফি দিতে হবে। বেসরকারি সংস্থার ক্ষেত্রেও এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা। তবে তাদের ক্ষেত্রে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি প্রযোজ্য হবে। বেসরকারি সংস্থাকে প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা ফি প্রদান করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

আপডেট সময় : ০৫:১৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬