ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক রোহিঙ্গা প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘের মঞ্চে ট্রাম্পের উদ্দেশে কঠোর বার্তা দিলেন ইরানি প্রেসিডেন্ট ওমান উপকূলে মিসাইল হামলার কবলে বাংলাদেশি নাবিকদের জাহাজ ইবির সাদ্দাম হলের একই কক্ষের তিন বন্ধু হলেন সিভিল জজ যুক্তরাষ্ট্রের চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান নিউইয়র্কে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, ভিডিও ভাইরাল হওয়ায় রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছর বয়সী এক শিশুকে অপহরণ এবং তাকে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃত যুবকের নাম জকরিয়া (৩০), তিনি ১৮ নম্বর ক্যাম্পের ১ নম্বর ব্লকের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই ‘Rohingya Lens’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওতে শিশুটির হাত বাঁধা অবস্থায় দেখা যায় এবং তার সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। শিশুটিকে আতঙ্কিত অবস্থায় চিৎকার করতেও শোনা যায়। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের নজরে আসে। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, শিশুটি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১১-এর বাসিন্দা এবং তার নাম রহমত আলী, সে একই ক্যাম্পের মোহাম্মদ জুনায়েদের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, রহমত আলীকে গত ২২ জুলাই অপহরণ করা হয়েছিল। অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ২৬ জুলাই মুক্তিপণ পরিশোধের পর শিশুটিকে ফেরত পায় তার পরিবার। তবে অপহরণকারীদের অব্যাহত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির ভয়ে পরিবারটি তখন আইনগত ব্যবস্থা নিতে সাহস করেনি।

অভিযুক্ত জকরিয়াকে শনাক্তের পর ৮ এপিবিএন গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকের একটি চায়ের দোকানে অভিযান চালায়। রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ জানান, স্থানীয় হেডমাঝি ও সাব-মাঝিদের সহযোগিতায় অভিযুক্তের অবস্থান নিশ্চিত করা হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, জকরিয়াকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় অপহৃত শিশু উদ্ধার, ভিডিও ভাইরাল হওয়ায় রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬