ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন পাঁচ বাংলাদেশি নারী গোলাপগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের পাশে এনসিপির শীর্ষ নেতারা নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-তে আইনজীবীর চরিত্রে বাঁধন পিএসসির ৮ ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষা স্থগিত আগামী শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আহ্বান বসুন্ধরার চার ফুটবলারসহ পাঁচজনকে দলে নিল মোহামেডান পাবনায় কুকুরের কামড়ে শিশুসহ ১১ জন আহত, আতঙ্ক বায়ার্নেই থাকছেন দিয়াজ ও ওলিসে, গুঞ্জন উড়িয়ে দিলেন সিইও ক্ষুদ্র মার্চেন্টদের ডিজিটাল লেনদেনে ভর্তুকি দিতে ১০০ কোটির তহবিল আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন ফজলুল হক মিলন

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সিলেট মহানগর এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির যৌথ আয়োজনে এই মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সিলেট মহানগর এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, হবিগঞ্জের এই হামলা গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতার ওপর একটি নগ্ন আঘাত। তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা সম্ভব নয়। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, এনসিপি সিলেট জেলার পক্ষ থেকেও পৃথক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ ও সদস্যসচিব কামরুল আরিফ বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সশস্ত্র হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের গণতান্ত্রিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী, পরিকল্পনাকারী ও মদদদাতাদের গ্রেপ্তার দাবি করেন। বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে এবং হামলার পেছনে প্রভাবশালী কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে সিলেটে মশাল মিছিল

আপডেট সময় : ০২:৪৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬