ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

সার সংকটে খাদ্য উৎপাদনে বড় ঝুঁকির মুখে বাংলাদেশ: জাতিসংঘ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্য উৎপাদনে বাংলাদেশ বর্তমানে মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ইউরিয়া সারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশ সম্ভাব্য ভয়াবহ সার সংকটের মুখোমুখি হতে যাচ্ছে বলে সংস্থাটি তাদের নতুন প্রতিবেদনে উল্লেখ করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ তার প্রয়োজনীয় ইউরিয়া সারের প্রায় ৮০ শতাংশই সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করে থাকে। বর্তমানে দেশে যে পরিমাণ সারের মজুত রয়েছে, তা কেবল অক্টোবর মাস পর্যন্ত চাহিদা মেটাতে সক্ষম হবে। এছাড়া, বিশ্ববাজারে ইউরিয়ার দাম প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা দেশের কৃষি খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সার সংকটের পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি ইউরিয়া কারখানার মধ্যে তিনটিই বর্তমানে উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ডব্লিউএফপি জানিয়েছে, এই বহুমুখী সংকটের ফলে বাংলাদেশের প্রায় ১ কোটি ৮১ লাখ (১৮.১ মিলিয়ন) মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ছে। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের জেরে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। বৃহস্পতিবার (২৩ জুলাই) এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে তারা। একইসঙ্গে হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলার ঘটনা ঘটছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সার সংকটে খাদ্য উৎপাদনে বড় ঝুঁকির মুখে বাংলাদেশ: জাতিসংঘ

আপডেট সময় : ০৩:৩৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬