ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ট্রফি স্পর্শ করায় ট্রাম্পের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ ও ফিফার ব্যাখ্যা তারকাময় হাফটাইম শোতে জমে উঠল বিশ্বকাপ ফাইনাল, দীর্ঘ বিরতি ঘিরে বিতর্ক মেঘনায় নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার, অধরা মেসির মহাকাব্য সকালেই জেনে নিন আজকের আলোচিত পাঁচটি গুরুত্বপূর্ণ খবর একনেকে উঠছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের দ্বিতীয় সংশোধনী নামাজের একাগ্রতা ও গুনাহ মাফের হাদিসভিত্তিক তাৎপর্য বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে শাকিরা কি পারিশ্রমিক নিচ্ছেন? বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, আবেদন ১৪ আগস্ট পর্যন্ত আর্জেন্টিনার হারে বিয়ে করার পরিকল্পনা বাতিল করলেন চিত্রনায়িকা পরীমণি

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের রেকর্ড ৬ পদক জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) এবার নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের ছয়জন প্রতিযোগীই পদক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে একটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জপদক। এবারের আসরে বাংলাদেশ দলীয়ভাবে মোট ১২১ নম্বর অর্জন করেছে, যা এখন পর্যন্ত এ আয়োজনে দেশের সর্বোচ্চ দলীয় নম্বর। ১১৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৯তম।

রৌপ্যপদক জয় করেছেন চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান সিদ্দিকী, যিনি ২৩ নম্বর পেয়েছেন। ব্রোঞ্জপদক জয়ীরা হলেন ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাহসিন খান (২২ নম্বর), রাজউক উত্তরা মডেল কলেজের এসএসসি পরীক্ষার্থী এম জামিউল হোসেন (২১ নম্বর), ঢাকা ইম্পিরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জাওয়াদ হামীম চৌধুরী (১৯ নম্বর), ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মনামী জামান (১৯ নম্বর) এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মারজুক রহমান (১৭ নম্বর)।

আজ রোববার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে চীনের স্থানীয় সময় বেলা আড়াইটায় চূড়ান্ত জুরি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারী সব দেশের দলনেতা ও উপদলনেতারা অংশ নেন। এই সভায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদকের কাট-অফ নম্বর চূড়ান্ত করা হয়। মোট ৪২ নম্বরের মধ্যে ২৯ বা তার বেশি নম্বর পেলে স্বর্ণপদক, ২৩ বা তার বেশি নম্বর পেলে রৌপ্যপদক এবং ১৬ বা তার বেশি নম্বর পেলে ব্রোঞ্জপদক দেওয়া হয়েছে। এ বছর ৫৫ জন শিক্ষার্থী স্বর্ণপদক, ১০৫ জন রৌপ্যপদক ও ১৮৯ জন ব্রোঞ্জপদক পেয়েছে।

আগামীকাল সোমবার বিকেল চারটায় চীনের সাংহাই হাইস্কুলের গ্র্যান্ড অডিটোরিয়ামে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া বিজয়ীদের আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা পদক পরিয়ে দেবেন।

রৌপ্যপদক জয়ী মো. রায়হান সিদ্দিকী তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘আমি খুবই আনন্দিত ও খুশি। এ বছর দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছি। সারা বছর নিয়মিত অনুশীলন করেছি। সেই পরিশ্রমের ফলই আজকের এই অর্জন। আমার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সঙ্গে জড়িত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

বাংলাদেশ গণিত দলের দলনেতা মাহবুবুল আলম মজুমদার শিক্ষার্থীদের পারফরম্যান্সকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘দলের ছয় সদস্যই পদক অর্জন করেছে, যা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। তারা কঠিন অনেক প্রশ্ন সফলভাবে সমাধান করতে পেরেছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো, আগের সব বছরের তুলনায় এবারই বাংলাদেশ দল সর্বোচ্চ দলীয় স্কোর এবং সর্বোচ্চসংখ্যক পদক অর্জন করেছে। এই সাফল্য ভবিষ্যতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে থাকবে।’ বাংলাদেশ গণিত দলের উপদলনেতা অপূর্ব কুমার বলেন, ‘আমরা এবার লম্বা সময় চীনে কাটিয়েছি। সামার ক্যাম্পে ছেলেমেয়েরা অনেক কিছু শিখেছে এবং সেখানের অভিজ্ঞতা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রয়োগ করতে পেরেছে। আমরা আশানুরূপ ফল করেছি। এটা বাংলাদেশের সবার জন্য গর্বের।’

বাংলাদেশ দল এবার ২২তম বারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছে। এবারের পদকসহ এ আয়োজনে বাংলাদেশ এখন পর্যন্ত একটি স্বর্ণপদক, আটটি রৌপ্যপদক, ৪৫টি ব্রোঞ্জপদক ও ৪৭টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে।

এবারের আয়োজনে প্রথম স্থান অর্জন করেছে সাতজন শিক্ষার্থী, যারা ৪২ নম্বরের মধ্যে ৪২ নম্বরই পেয়েছে। তারা হলো চীনের লেয়ান দেং, চে লিউ, বোলুন ঝাং, দক্ষিণ কোরিয়ার হিয়নজুন লি, যুক্তরাজ্যের অ্যালেক্স চুই, যুক্তরাষ্ট্রের লিয়াম রেডি ও আলেকজান্ডার ওয়াং। দলীয়ভাবে চীন ২৩২ নম্বর পেয়ে প্রথম, যুক্তরাষ্ট্র ২০৭ নম্বর পেয়ে দ্বিতীয় এবং রাশিয়া ১৯৬ নম্বর পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছে। এ ছাড়া ভারত ১৬৬ নম্বর পেয়ে সপ্তম, ব্রাজিল ১৫৫ নম্বর পেয়ে ১১তম, আর্জেন্টিনা ৯৪ নম্বর পেয়ে ৫৭তম, শ্রীলঙ্কা ৭২ নম্বর পেয়ে ৭৭তম, পাকিস্তান ৭০ নম্বর পেয়ে ৭৯তম, নেপাল ৫৭ নম্বর পেয়ে ৮৪তম, মিয়ানমার ৪৩ নম্বর পেয়ে ৯১তম এবং ভুটান ৮ নম্বর পেয়ে ১১৫তম স্থান অর্জন করেছে।

চলতি বছরের ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ১৪ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয়। ১৫ ও ১৬ জুলাই দুই দিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দুই দিনে জ্যামিতি, কম্বিনেটরিক্স, নাম্বার থিওরি ও বীজগণিতের মোট ৬টি সমস্যার সমাধান করতে দেওয়া হয়। প্রতিদিন তিনটি সমাধানের জন্য সাড়ে চার ঘণ্টা করে মোট ৯ ঘণ্টা সময় দেওয়া হয়।

১৯৫৯ সালে রোমানিয়ায় বিশ্বের প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রথম শুরু হয়েছিল। বাংলাদেশ ২০০৪ সালে আইএমওর সদস্যপদ পায় এবং ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। ২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় শুরু হওয়া ‘নিউরনে অনুরণন’ এখন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড নামে পরিচিত।

৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল দেশব্যাপী কয়েক ধাপের বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়। এ প্রক্রিয়ায় অনলাইনে ১৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ হাজার ৫৩২ শিক্ষার্থী নিবন্ধন করে। বিভিন্ন ধাপের বাছাই, আঞ্চলিক ও জাতীয় গণিত উৎসব এবং জাতীয় ও বর্ধিত গণিত ক্যাম্প শেষে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ছয় সদস্যের চূড়ান্ত দল গঠন করে। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয় এবং সেখান থেকে এই দল নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

এবার ১১৭টি দেশ ও অঞ্চল থেকে ৬৬৬ জন শিক্ষার্থী আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশগ্রহণ করেছে।.খাতা মূল্যায়নের পর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের নিয়ম অনুযায়ী চূড়ান্ত জুরি মিটিং অনুষ্ঠিত হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের রেকর্ড ৬ পদক জয়

আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬