ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আটঘরিয়ায় ১৭ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না: আমানউল্লাহ আমান সার ডিলার নিয়োগে দুর্নীতি ও পাচারের প্রতিবাদে উত্তাল দেশ বেতাগীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সভা বিমান বাংলাদেশ: ঢাকা-টরন্টোর অভিজ্ঞতা থেকে ঢাকা-নিউইয়র্কের সম্ভাবনা রপ্তানি খাতের গতি বাড়াতে ৫০০ কোটি টাকার প্রণোদনা ছাড় নরসিংদীতে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের পুনর্বাসনে কর্মশালা দুই মাসে বাণিজ্য ঘাটতি বেড়ে ৩৮২ কোটি ডলার দিল্লির রাজপথে অস্থিরতা ও একচিলতে আশার আলো কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীর সামনে অগ্নিকাণ্ড ঘটিয়েছে  দূর্বৃত্তরা

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩ ৩৭৯ বার পড়া হয়েছে

ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীর সামনে অগ্নিকাণ্ড ঘটিয়েছে  দূর্বৃত্তরা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ধর্ষন চেষ্টা মামলার বাদীর বাড়ীর সম্মুখে অগ্নিকাণ্ড ঘটিয়েছে দূর্বৃত্তরা। মামলায় জামিন পেয়ে প্রতিপক্ষরা এই হামলা চালাতে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীর। এ বিষয়ে ২৩ জানুয়ারী রাতে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ও মামলা বাদী রেবেকা সুলতানা।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও সরেজমিনে জানা যায়, গত ১২ আগস্ট’২০২২ তারিখে আড়ানগর ইউনিয়নের গোকুল গ্রামের রেবেকা সুলতানার বিবাহিত কন্যা (১৮) কে ধর্ষন চেষ্টার অভিযোগ এনে ধর্ষণের চেষ্টাকারী খেয়াড়শুকনা গ্রামের মোতালুর ছেলে সজল হোসেন ও গোকুল গ্রামের ধনবর আলীর ছেলে ছানোয়ার হোসেন ও ধনবরের পুত্রবধু বিথী খাতুন নামে থানায় মামলা দায়ের করে। ওই মামলায় চলতি মাসের ২২ জানুয়ারী স্বেচ্ছায় আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত ১নং আসামীকে কোর্ট হেফাজতে ও ২ এবং ৩ নম্বর বিবাদীকে জামিন প্রদান করেন। ওই রাতেই বাদী রেবেকা সুলতানার বাড়ীর প্রধান ফটকের সম্মুখে আড়াই বিঘার খড়ের গাদা ও অতি সন্নিকটে আরও একটি খড়ের গাদায় অগ্নিকাণ্ড ঘটে। মধ্যরাত দেড়টার দিতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে রেবেকা সুলতানা অগ্নিকাণ্ড দেখে স্থানীয়দের সহযোগিতায় তা নিয়ন্ত্রনে আনে। বাদী রেবেকা সুলতানার আশঙ্কা ধর্ষন মামলার আসামি ছানোয়ার ও তার বাবা ধনবর আলী এই অগ্নিকান্ডের সাথে জড়িত থাকতে পারে। দুটি ঘড়ের গাদায় অগ্নিকাণ্ডে ৯৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের দাবী।
অভিযোগ অস্বীকার করে ধনবর আলী বলেন, আমি স্ট্রোকের রোগী, অসুস্থ মানুষ, আমার জামাইয়ের মোটরসাইকেল চুরি হারিয়েছে জন্য আমি দুঃচিন্তায় আরও অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছি, আমি কারও খড়ে আগুন দেইনি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে প্রতিপক্ষরা, মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাসিয়েছে, আবারও অগ্নিকান্ডের মিথ্যা অভিযোগ তুলে আমাকে ফাসানোর চেষ্টা করছে তারা।’
স্থানীয় প্রত্যক্ষদর্শী মিঠন জানান, রাতে অগ্নিকান্ডের ঘটনায় ডাক-চিৎকার শুনে আমিসহ বেশ কয়েকজন আগুন নিভাতে সহযোগিতা করেছি, তবে কে বা কাহারা আগুন দিয়েছে তা আমাদের জানা নেই।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, অভিযোগের সত্যতা যাচাই-অন্তে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধর্ষণ চেষ্টা মামলার বাদীর বাড়ীর সামনে অগ্নিকাণ্ড ঘটিয়েছে  দূর্বৃত্তরা

আপডেট সময় : ০৩:৩৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩