ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজেক সড়কে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দশমিনায় মা ইলিশ শিকারের দায়ে আট জেলের কারাদণ্ড জনগণের কাছে স্থানীয় সরকার ফেরাতে চায় সরকার: মঈন খান; সৌরবিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব রোববার সন্ধ্যায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, ঐক্যবদ্ধ থাকার নির্দেশ জ্ঞানেশ কুমারের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: সিজেপি আমদানি নির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুৎ বাড়াতে চায় সরকার: অর্থমন্ত্রী রেনশ’র দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়ে ৩৯০ রানে অস্ট্রেলিয়া ‘জনতার আদালতে বাবু হত্যার বিচার হবে’: বড়াইগ্রামে হুইপ দুলু বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার, স্বর্ণ ও নগদ সহ প্রায় ২৯ লক্ষ টাকা উদ্ধার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৭৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

‎লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানাধীন কুশাখালী এলাকায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ, এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা সহ প্রায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ ১০ মার্চ ২০২৬ অনুযায়ী গত ৯ মার্চ রাত আনুমানিক ২টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে চন্দ্রগঞ্জ থানার ১৮নং কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কুশাখালী এলাকার এক ব্যক্তির একতলা দালান বাড়িতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল হানা দেয়।

এসময় তারা বাড়ি থেকে ২৯ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়, লুণ্ঠিত মালামালের মোট মূল্য প্রায় ৫৯ লক্ষ ৯৭ হাজার টাকা, ‎ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে মামলা রুজু করা হয়।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক এর সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিমকে ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
‎
‎চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলমের তত্ত্বাবধানে গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাতভর অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:- খোরশেদ আলম (৪০), পিতা মৃত আতরের জামান, গনিপুর কাজী বাড়ী, চন্দ্রগঞ্জ এবং শাহাদাত হোসেন মোহন (২৭), পিতা শাহাবুদ্দিন, পূর্ব সৈয়দপুর করম উদ্দিন মুন্সি বাড়ী, চরশাহী ইউনিয়ন, চন্দ্রগঞ্জ।
‎
‎পুলিশ জানায়, খোরশেদ আলমের বাড়ি থেকে নগদ ৩ লক্ষ টাকা এবং প্রায় ২ ভরি ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়, এছাড়া শাহাদাত হোসেন মোহনের বাসা থেকে নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
‎
‎পরবর্তীতে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে চন্দ্রগঞ্জ এলাকার স্বর্ণ ব্যবসায়ী শুভ কর্মকারের দোকান থেকে ১ ভরি ১২ আনা এবং নোয়াখালীর চাটখিল উপজেলার সারার পত্রিশ এলাকার অরূপ রায় ও স্বরূপ রায়ের দোকান থেকে ৫ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
‎
‎পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে মোট ১০ ভরি ৫ আনা ৩ রতি স্বর্ণালংকার এবং নগদ ৩ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, উদ্ধারকৃত মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ২৯ লক্ষ ৫ হাজার টাকা।
‎
‎এ ঘটনায় জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং বাকি লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে, ‎বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার, স্বর্ণ ও নগদ সহ প্রায় ২৯ লক্ষ টাকা উদ্ধার

আপডেট সময় : ০৪:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬