ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীর ছয় রুটে একক কোম্পানির বাস চালুর সিদ্ধান্ত নেত্রকোনায় দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান নিহত রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের ২০ হামলায় নিহত ১৭ যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩ শিশু ও শিক্ষক ফ্রান্সে মূল্যস্ফীতি ৩.১%, এক বছরে জ্বালানির দাম বেড়েছে ২১.৩ শতাংশ আইএমএফের নতুন ঋণ পেতে যেসব শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে চুল টেনে ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলা হবে না এল ক্লাসিকো শারদীয় দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু আজ ছোট পর্দায় বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নির্ভুল হামলা: বিপর্যস্ত জ্বালানি ও বিশ্ব অর্থনীতি

শরীয়তপুরে ব্যাগ ভর্তি টাকা সহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ব্যাগ ভর্তি নগদ ৭ লাখ ২০ হাজার টাকা সহ গোলাম মোস্তফা নামে একজন জামায়াত নেতাকে আটক করা হয়েছে।

এ সময় একটি ল্যাপটপ এবং টাকা বিতরণ সম্পর্কিত কাগজপত্র ও জব্দ করা হয়েছে, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টার দিকে নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া ১ নম্বর ওয়ার্ডের জলিল মাস্টারের বাড়িতে কয়েকজন ব্যক্তি টাকা ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেছেন- এর ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযান কালে বাড়ি থেকে ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, কিছু খালি খাম এবং টাকা বিতরণ সম্পর্কিত কাগজপত্র উদ্ধার করা হয়।

এ সময় মাস্টার গোলাম মোস্তফাকে আটক করা হয়, তিনি জপসা ইউনিয়নের শহীদ সামাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রাজনগর এলাকার বাসিন্দা।

এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা জামায়াতের নায়েবে আমীর কে এম মকবুল হোসেন, জামায়াত নেতা এডভোকেট মাহফুজ আলম ও হাসান আল মান্নানকে আটক করা হয়, তবে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগদ অর্থ এবং নথিপত্র উদ্ধার করা হয়েছে, আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে, অনাদায়ে আরও ১০ দিনের সবশ্রম কারাদণ্ড কার্যকর করা হবে, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শরীয়তপুরে ব্যাগ ভর্তি টাকা সহ জামায়াত নেতা আটক, ২ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬