ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট নিরসনে ৯০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াতের শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন নীতিমালা ও শর্তাবলী জারি দুই স্ত্রীর হাতাহাতির ঘটনায় জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান মেলান্দহে ইয়াবাসহ কৃষকদল নেতা আটক, দল থেকে বহিষ্কারের পর কারাগারে সোনালের শতকে লঙ্কানদের ২৮৪, ১৭৮ রানের লিডে ভারত ব্যবসায়ীকে বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় চিত্রনায়িকা পূজা চেরি সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শ্যামনগরের সাফিউল ইসলাম ছাতকে ফিশারি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১২ জন গ্রেপ্তার সীমান্তে পালানোর পথে খুলনায় ‘বি’ কোম্পানির সন্ত্রাসী মিঠু গ্রেপ্তার

নির্বাচন ঘিরে ঢাকা রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে চলছে তল্লাশি

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৮৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী, সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশ পথে একাধিক চেকপোস্ট বসানো হয়েছে।

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস সহ নানা ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায় পুলিশকে, যাত্রীদের পরিচয় পত্র যাচাইয়ের পাশাপাশি সন্দেহ জনক মনে হলে ব্যাগ ও যানবাহন তল্লাশি করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নির্বাচন উপলক্ষে কেউ যাতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক বা নাশকতা মূলক সামগ্রী বহন করতে না পারে, সে লক্ষ্যেই এই বিশেষ অভিযান, পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল জোরদার করা হয়েছে।

শাহবাগ এলাকায় দেখা যায়, তল্লাশি চৌকি বসিয়ে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন থামানো হচ্ছে, প্রথমে গাড়ি থামানোর সংকেত দিয়ে চালককে হাত উপরে রাখতে বলা হয়, এরপর শরীর তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগ খুলে পরীক্ষা করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকাল থেকে জাতীয় প্রেস ক্লাব, আব্দুল গণি রোড, চানখারপুল, দোয়েল চত্বর, হাতিরপুল, পরীবাগ ও পলাশী সহ বিভিন্ন সড়কে তল্লাশি চালানো হয়েছে, এ সময় কোনো নাশকতা মূলক বস্তু পাওয়া যায়নি।

ধানমন্ডি এলাকার ৮/এ, ২৭ নম্বর সড়ক, শুক্রবাদ, সায়েন্সল্যাব মোড়, ধানমন্ডি ১৫ ও জিগাতলা এলাকায়ও তল্লাশি চালানো হয়েছে বলে জানান ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিও পৃথক ভাবে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলী জানান, নির্বাচন সামনে রেখে তার বিভাগের ছয়টি থানার আওতায় তল্লাশি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নির্বাচন ঘিরে রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে র‍্যাব ও সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে, মঙ্গলবার রাত ১০টার দিকে গুলশান-বাড্ডা লিংক রোডে র‍্যাব-১ বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়, সন্দেহ ভাজন ব্যক্তিদের শনাক্তে যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়।

র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা কঠোর ভাবে দমন করা হবে।

দিয়া বাড়ি ক্যাম্পের মেজর গাজী মেহেদী হাসান এক ব্রিফিংয়ে বলেন, ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে যেতে ও ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, তা নিশ্চিত করতে যৌথবাহিনী মাঠে থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ভোটের দিন এবং ভোট গ্রহণের পরও এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচন ঘিরে ঢাকা রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার, মোড়ে মোড়ে চলছে তল্লাশি

আপডেট সময় : ১১:৪৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬