ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি মিরপুরে লর্ডসের ব্যালকনির আদলে ‘টাইগার্স ডেন’ লাউঞ্জের উদ্বোধন তারেক রহমানের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ ব্যবসায়ীর সঙ্গে বিয়ের গুঞ্জনে নীরব নায়িকা পূজা চেরী সড়ক ও বাঁধ রক্ষায় বিন্নি ঘাস ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে আগুন

মোঃ মনির মন্ডল, ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:
  • আপডেট সময় : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির মন্ডল,
ক্রাইম রিপোর্টার রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম নামের একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফেরির ইঞ্জিনের সাইলেন্সার পাইপের ভেতর থেকে আগুন বের হতে দেখা যায়। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় ধরে আগুন বের হতে থাকায় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ফেরিতে থাকা যানবাহনগুলো পল্টুনে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল বাসাত খান জানান, দৌলতদিয়া ৪ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেরিতে ময়লা পরিষ্কারের সময় ইঞ্জিনের সাইলেন্সার দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুন বের হতে দেখা যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পর ফেরিঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিতে আগুন

আপডেট সময় : ১১:২৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬