ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে সাঈদ আল নোমানের আনন্দ মিছিল গান গাওয়ায় মামলা ও বাবার সঙ্গে মারধরের অতীত স্মৃতি শোনালেন মনির খান ভূঞাপুরের অলোয়ায় পূজামণ্ডপ পরিদর্শনে এমপি আবদুস সালাম পিন্টু শত্রুদের ওপর যেকোনো মুহূর্তে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর ধর্মের পরিচয়ে নয়, সবাই এই দেশের সন্তান: প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে ডেঙ্গু রোগীর উপচে পড়া ভিড়, বারান্দায় চলছে চিকিৎসা পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইকুয়েডরে প্রার্থনাসভার সময় ক্রুশ ভেঙে পাদ্রীর মর্মান্তিক মৃত্যু ঝিনাইগাতীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মাহমুদুল হক রুবেল চীনে পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা, আপত্তি জানাল ইউক্রেন

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধস নবজাতক ফাতেমার মৃত্যু আহত দুই নারী

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় দেয়াল ধসে ফাতেমা নামের এক নবজাতক নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার ৫ নম্বর ক্যানেল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা স্থানীয় বাসিন্দা আব্দুল হকের নবজাতক কন্যা।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ভূমিকম্প শুরু হতেই তারা রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে সড়কের পাশে পুরনো একটি দেয়াল হঠাৎ ভেঙে পড়ে তিনজনের ওপর। দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নবজাতকটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেয়াল সরিয়ে মরদেহ উদ্ধার করেন এবং আহত দুজনকে দ্রুত একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান নিশ্চিত করে জানান, ভূমিকম্পের কারণে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু এবং দুই নারী আহত হয়েছন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রূপগঞ্জে ভূমিকম্পে দেয়াল ধস নবজাতক ফাতেমার মৃত্যু আহত দুই নারী

আপডেট সময় : ০৩:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫