ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে বেগমগঞ্জে মাদক বিরোধী র‍্যালি অনুষ্ঠিত আরপিএমপি তাজহাট থানার অভিযানে চোরাই মালামাল সহ চোর গ্রেফতার পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে জলকপাট কক্সবাজার বিপুল ইয়াবা সহ আটক স্বামী-স্ত্রী ফেনীতে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত গ্রেফতার-৭ গাইবান্ধায় সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মালেশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ​কিশোরগঞ্জ জেল কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন ১ গুচ্ছ নির্দেশনা গাইবান্ধায় শিবির নেতা হত্যা, অভিযুক্ত যুবদল নেতার বাড়িতে আগুন-ভাঙচুর ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

যশোরে জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
  • আপডেট সময় : ১১:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

হিন্দু অধ্যুষিত যশোরের ভবদহ এলাকার ৯৬ গ্রামকে ঘিরে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে অনুষ্ঠিত হলো রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আয়োজিত হিন্দু সম্মেলন।

জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল এবং যশোর-৫ (মণিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।

সনাতনী অংশগ্রহণকারীদের উলুধ্বনি, সরব উপস্থিতি এবং ব্যতিক্রমী আয়োজনের কারণে পুরো অনুষ্ঠান ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক গোলাম রসূল বলেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে অযথা নাশকতার মামলা দেওয়া হচ্ছে এটি উদ্বেগজনক। মিথ্যা মামলায় নিরপরাধ সনাতন ধর্মাবলম্বীদের গ্রেফতার করা হলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। জামায়াতে ইসলামী এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

তিনি আরও জানান, ক্ষমতায় গেলে সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সনাতন সম্প্রদায়ের পাশে বন্ধুর মতো দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলবে। হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্মেলনে আসতে বাধা ও হুমকি দেওয়া হচ্ছে এমন অবস্থার অবসান আমরা ঘটাবো। ভয় দেখিয়ে কিংবা মামলা দিয়ে কাউকে দমিয়ে রাখা যাবে না।

সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার সভাপতি ডা. জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, শিক্ষাবিদ চিত্তরঞ্জন বিশ্বাস, সমাজসেবক কালীদাস ধরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

হিন্দু অধ্যুষিত যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলার সীমান্তবর্তী সুন্দলী এলাকায় এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়। আয়োজকরা আশা করেন, এ সম্মেলন সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের মনে নতুন আস্থার জন্ম দেবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে হিন্দু সম্মেলন

আপডেট সময় : ১১:১০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫