ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

জামালপুরে অপরাজেয় বাংলাদেশ সেফহোম স্নেহা পরিদর্শন

মোঃ রাকিব হাসান জামালপুর:
  • আপডেট সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান
জামালপুর:

অপরাজেয় বাংলাদেশ, জামালপুরের সেফহোম স্নেহা পরিদর্শন করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা

শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় অপরাজেয় বাংলাদেশ, জামালপুরের অফিস ও স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন জামালপুর জেলার মান্যবর পুলিশ সুপার, সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।

আলোচনা সভার শুরুতেই অপরাজেয় বাংলাদেশের স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের শিশুরা ফুল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বরণ করে নেয়। পরে শিশুদের পরিবেশিত মনোমুগ্ধকর নাচ, গান ও নাট্য পরিবেশনা উপভোগ করেন পুলিশ সুপার মহোদয়। শিশুদের প্রতিভা, সরলতা ও উচ্ছ্বাস দেখে তিনি গভীরভাবে অভিভূত হন।

পরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা বক্তব্যে বলেন, যারা ছিন্নমূল বাচ্চাদের প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন, টেককেয়ার করেন, দেখাশোনা করেন—তাদের সবাইকে ব্যক্তিগতভাবে এবং জেলা পুলিশ জামালপুরের পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।

মানুষ এই কাজটি শুধু আর্থিক বা সামাজিক লাভের আশায় করে না, বরং করে মানসিক তৃপ্তি ও আত্মিক শান্তির জন্য। এই বাচ্চারা জীবনকে যেভাবে অতিবাহিত করছে, সেজন্য তাদের সেলুট জানাই। যারা মানসিক প্রশান্তির জন্য এই কাজটি করছেন, তাদের সঙ্গে সমাজের বিত্তবানদেরও সম্পৃক্ত করতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আমরা আইনগত সহায়তা দিতে প্রস্তুত। যারা অসামাজিক কার্যকলাপকে প্রমোট করে বা অন্যকে উৎসাহিত করে।

যতদিন এই জেলায় কর্মরত থাকব, ততদিন এই সুন্দর ও মানবিক উদ্যোগের সাথে থাকব। এই প্রতিষ্ঠানের শিশুদের পাশে থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করতে চাই, চেষ্টা করব। ছিন্নমূল শিশু-কিশোরদের মূল স্রোতে ফিরিয়ে আনার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জেলা পুলিশ এই মহৎ প্রচেষ্টাকে আন্তরিকভাবে সাধুবাদ জানায়।

অপরাজেয় বাংলাদেশ-এর নিরাপদ আশ্রয় কেন্দ্রটির নাম স্নেহা। প্রতিষ্ঠানটি শিশুদের যৌন হয়রানি, সহিংসতা ও পাচার প্রতিরোধে কাজ করছে এবং তাদের সুরক্ষা, শিক্ষা ও পুনর্বাসনে নানামুখী কর্মসূচি পরিচালনা করছে। শিশুদের অধিকার রক্ষা ও একটি নিরাপদ সমাজ গঠনে অপরাজেয় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ নুরুল ইসলাম, মনোয়ারা ইসলাম এবং সূর্য তোরণ সমাজসেবা সংস্থার নির্বাহী পরিচালক ও গণমাধ্যমকর্মী মোঃ খোরশেদ আলম।

অপরাজেয় বাংলাদেশ, জামালপুরের সেন্টার ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম অতিথিদেরকে স্নেহা নিরাপদ আশ্রয় কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ও শিশুদের পুনর্বাসন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকর্মী আব্দুল মোতালেব বাদল, আফিয়া আফসানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে অপরাজেয় বাংলাদেশ সেফহোম স্নেহা পরিদর্শন

আপডেট সময় : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫