ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে আড়াইশ অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর রংপুরে ইটবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্র নিহত আগারগাঁওয়ে ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রেতা উচ্ছেদ, মালিক কারাগারে বিএনপির নতুন চার স্থায়ী কমিটির সদস্যের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শখের আবেদনেই চীনের ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন চবি শিক্ষার্থী শিউলী দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়ায় সতর্ক থাকার আহ্বান সামাজিক নিরাপত্তা ভাতার অনলাইন আবেদনের সময় বাড়ল ৩১ আগস্ট পর্যন্ত বিয়ে নিয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী জুলাই গণঅভ্যুত্থান: এখনো ৬৯০ কারাবন্দি পলাতক

শাজাহানপুরে শিবিরের আন্তঃ উপশাখা ফুটবলে ক্যান্টঃ পাবলিক শাখার দুর্দান্ত জয়

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে

শাজাহানপুরে শিবিরের আন্তঃ উপশাখা ফুটবলে ক্যান্টঃ পাবলিক শাখার দুর্দান্ত জয়

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাজাহানপুর শহর শাখার আয়োজনে আন্তঃশাখা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ জুন)বুধবার ডোমনপুকুর মাদ্রাসা মাঠে জমজমাট এই খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ডোমনপুকুর মাদ্রাসা শাখা ও ক্যান্টঃ পাবলিক শাখা। খেলায় ক্যান্টঃ পাবলিক শাখা প্রতিপক্ষকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহম্মেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রহমান,শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা কাওসার আলী,শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি

খন্দকার আতিকুর রহমান,ছাত্রশিবিরের সাবেক জেলা অফিস সম্পাদক ওরাসাতুল মোস্তফা সোহাগ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজনে ছাত্রদের মাঝে সৌহার্দ্য ও নেতৃত্ব গড়ে ওঠে।”

সভাপতি জোবায়ের আহম্মেদ বলেন, “ছাত্রদের মাঝে ভ্রাতৃত্ব ও সুস্থ সংস্কৃতি গড়ে তুলতেই এ আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

খেলা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাজাহানপুর শহর শাখার সভাপতি আবু সায়েম ও সেক্রেটারি আবু হাসান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে শিবিরের আন্তঃ উপশাখা ফুটবলে ক্যান্টঃ পাবলিক শাখার দুর্দান্ত জয়

আপডেট সময় : ১২:০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫