ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধের উদ্যোগ শুধু রাজনৈতিক নয়, আমলাতন্ত্রেও সংস্কার জরুরি: ডেপুটি স্পিকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, মোট আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩৯৬ বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা শিক্ষার্থী বহিষ্কৃত, মামলার প্রস্তুতি এলপিজি সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশনা দিল সরকার শাওমি থেকে আইফোন, গ্রে মার্কেটে সয়লাব দেশের স্মার্টফোন বাজার ডেঙ্গু প্রতিরোধে পাড়ায় মাইকিং ও খুতবায় প্রচারের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা সৌদির ফ্লাইট বিপর্যয়: ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য বেবিচকের সাত জরুরি নির্দেশনা বর্তমান সরকারের মেয়াদেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনা

শাজাহানপুর অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২২৫ বার পড়া হয়েছে

শাজাহানপুর অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ বুধবার (১৮ জুন) দুপুর আড়াইটার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনা পাড়ার যুবক মিজানুর রহমান (৩৩) গত ১১ এপ্রিল সকালে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেয়। পথিমধ্যে রানিরহাট বাজারের নাইস টেইলার্সের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা অপহরণকারী চক্র তার পথরোধ করে। পরে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে শাজাহানপুরের নন্দকুল গ্রামের এক পুকুরপাড়ে নিয়ে যায় এবং শারীরিকভাবে নির্যাতন করে।এসময় তার নিকট থেকে ২৮ হাজার ৫’শ টাকা, একটি মোবাইল সেট ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। ভিকটিমের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পাশাপাশি তার মোটরসাইকেল বন্ধক রেখে আরও টাকা সংগ্রহ করে তারা। এছাড়াও, ভিকটিমের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষরও নেওয়া হয়।এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে শাজাহানপুর থানায় মামলা করেন। (মামলা নং ৩২, তারিখ-১২ এপ্রিল ২০২৫)।
মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে প্রথমে ঘটনার সঙ্গে জড়িত কামরান মন্ডল শামীম (৩৮) ও রাকিব মন্ডল (৩২) কে ১৩ জুন গ্রেফতার করেন। আজ ১৮জুন মামলার এজাহারভুক্ত ৩ নং আসামী সাকিব (২২) কে আদালতে পাঠানো হয়।

শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, “গ্রেফতারকৃত কামরান মন্ডল শামীমের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা বিচারাধীন। অপর আসামি সাকিবের বিরুদ্ধেও অস্ত্র, চাঁদাবাজি, মারধর ও হত্যাচেষ্টাসহ অন্তত চারটি মামলা রয়েছে।” মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার ও ছিনিয়ে নেওয়া টাকা-মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুর অপহরণ ও মুক্তিপণ আদায় চক্রের তিন সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০৬:১৭:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫