ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে প্রতিবাদের পর এবার রাজপথে নামছে কংগ্রেস রাজস্ব সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিহারের মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ জনের মৃত্যু, আহত বহু দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলগামী শিশুর এসেট প্রকল্পে হরিলুট, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শ্রীমঙ্গলে বই পড়া উৎসবে অংশ নিল ২৫ হাজার শিক্ষার্থী দুই ধাপে বাস্তবায়ন হবে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো মিল্কিওয়ের বাইরে প্রথমবার নক্ষত্রধারার সন্ধান, মিলবে ডার্ক ম্যাটারের সূত্র চাঁপাইনবাবগঞ্জে নির্মাণাধীন কালভার্টে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত ফিলিপাইনের স্কুলে বন্দুক হামলায় ২ শিক্ষার্থী নিহত

শাজাহানপুরে নয়মাইল গরুর হাটে ভোক্তা অধিকার লঙ্ঘনের দ্বায়ে ২৫ হাজার টাকা জরিমানা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

শাজাহানপুরে নয়মাইল গরুর হাটে ভোক্তা অধিকার লঙ্ঘনের দ্বায়ে ২৫ হাজার টাকা জরিমানা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল গরুর হাটে নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং টোল তালিকা প্রদর্শন না করায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। হাটের ইজারাদারের প্রতিনিধিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোরবানির পশুর হাটে গরু প্রতি ক্রেতার নিকট থেকে ৮০০ টাকা ও বিক্রেতার নিকট থেকে ২০০ টাকা এবং ছাগলের ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ৪০০ টাকা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত হারে টোল আদায় করা হচ্ছিল। অথচ নির্ধারিত টোল হার ছিল তার চেয়ে অনেক কম। হাটে টোল তালিকাও প্রদর্শন করা হয়নি, ফলে ভোক্তারা সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছিলেন।

অভিযানে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা প্রশাসনকে সহায়তা করেন। এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে এমন অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান বলেন, “টোলের নির্ধারিত তালিকা না থাকলে সাধারণ মানুষ প্রকৃত হার জানেন না। এটি স্পষ্টভাবে ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল। প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং অনিয়ম রোধে ভবিষ্যতেও অভিযান চলবে।”

এ বিষয়ে সেনাবাহিনী কর্তৃপক্ষও জানিয়েছে, ঈদ উপলক্ষে হাটে যাতে কেউ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাজাহানপুরে নয়মাইল গরুর হাটে ভোক্তা অধিকার লঙ্ঘনের দ্বায়ে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৫২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫