ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে মিলল ককটেল সদৃশ ৪ বস্তু লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প হরমুজ নিয়ে উত্তেজনা: যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর দুদকের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা দক্ষিণ চীন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি, ফিরে পাওয়ার আকুতি

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের একটি পকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে ইউনিয়নের  বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়  সূত্রে জানা যায়, বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পরিত্যক্ত একটি পুকুরে আলেয়া বেগম নামে এক নারী একটি মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি স্থানীয়দের ডাক দেন। স্থানীরা এসে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চান্দু শেখ বলেন, পুকুরটিতে সাধারণত বর্ষাকালে পাট জাগ দেওয়া হয়। সম্প্রতি বৃ‌ষ্টিতে সামান্য পানি হয়েছে। আজ সকালে পুকুর পা‌রে পেঁপে পারতে গিয়ে আমার বোন দে‌খে কিছু একটা ভাসছে। পরে কাছে গিয়ে দে‌খে এটি একজন মানুষের মরদেহ। আমি তখন মা‌ঠে কাজ কর‌ছিলাম। আমা‌কে জানা‌নোর  সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেই।পরে রাজবাড়ী সদর থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল জানান, মরদেহটি প্রায় চার-পাঁচ দিন আগে পানিতে পড়ে থাকতে পারে। শরীরে পঁচন ধরেছে। তবে কোনো আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

আপডেট সময় : ০৯:৩৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫