ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু দেশের ৭ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, প্রাণহানি বেড়ে ৫১ দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বড় চ্যালেঞ্জ: প্রতিমন্ত্রী অমিত চট্টগ্রাম বাদে এইচএসসি পরীক্ষা চলবে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিকের ৩৩ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় পাকিস্তানের শোক নাগরিকত্ব না বদলেই তিন দেশের হয়ে বিশ্বকাপ খেলা সেই তারকা রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাঠে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রেসপন্স টিম

১৮ বছর পর জলঢাকার গন সংবর্ধনায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ
  • আপডেট সময় : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

১৮ বছর পর জলঢাকার গন সংবর্ধনায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, বুরো চিপ রংপুর বিভাগ

নীলফামারীর জলঢাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কে গন সংবর্ধনা প্রদান করেছে উপজেলা ও পৌর বিএনপি।

দীর্ঘ ১৮ বছর পর জলঢাকায় শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে ঘিরে বিএনপির সকল নেতা কর্মীরা উৎসব মুখর হয়ে উঠে।

সোমবার দুপুরের পর থেকে জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে আসতে থাকেন দলের নেতা-কর্মীরা।

সন্ধ্যায় তিনি জলঢাকায় সমাবেশ স্থলে আসলে তাকে বিএনপি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও স্লোগানে স্লোগানে বরণ করে নেন। জলঢাকা উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। ে সময় বক্তাব্যে তিনি বলেন, “বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র ক্ষমতা ধরে রেখেছে।দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।” তিনি আরও বলেন, “বিএনপি যে ৩১ দফা সংস্কারের রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের জনগণ সত্যিকারের গণতন্ত্রের স্বাদ ফিরে পাবে। ”তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দেওয়া উচিত। অতীতে যে ভুলই হোক না কেন, নিষিদ্ধ নয় বরং গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই তার জবাব দেওয়া উচিত।” সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৮ বছর পর জলঢাকার গন সংবর্ধনায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

আপডেট সময় : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫