সংবাদ শিরোনাম :
গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
- আপডেট সময় : ০৩:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৩২৭ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
গাজীপুরের টঙ্গী ও মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
১১ মার্চ মঙ্গলবার দুপর ১২টায় গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন করেন শ্রমিকরা, পরে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়, এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে, আশা করিতেছি খুব দ্রুতই সমস্যা সমাধান করতে পারব।





























